ব্লগ আপগ্রেড
অবশেষে আমার ব্লগটা ব্লগার বিটায় আপগ্রেড করলাম । এতে বেশ কিছু নতুন সুবিধা পাওয়া যাবে । এবার থেকে আমার ব্লগে আমি লেবেলের সুবিধা পাব । যাতে সহজে আমি আমার পোস্ট গুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করতে পারব ।
আমি কয়েকদিন আগেই আমার ব্লগটাকে ব্লগার বিটায় সরিয়েছিলাম । কিন্তু আমার টেমপ্লেটটাকে আমি আপগ্রেড করিনি । টেমপ্লেট আপডেট না করা অবধি নতুন সুবিধা গুলি কিছু পাওয়া যাবে না । টেমপ্লেট আপগ্রেড করার সবথেকে বেশী অসুবিধা ছিল এই যে টেমপ্লেটে আগের পরিবর্তন গুলি সব মুছে যেত । তা যাই হোক টেমপ্লেট আপগ্রেড করার পর কিছু এইচটিএমএল এডিট করে আমি আমার ব্লগের আগের ডিজাইনটা অক্ষুন্ন রাখতে পেরেছি ।
ব্লগারের এই নতুন ভার্সনে যাদের এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে জ্ঞান নেই তারাও অতি সহজে বিভিন্ন লেআউট পরিবর্তন এবং অন্যান্য সাইট এবং ব্লগের সঙ্গে লিঙ্ক করতে পারবেন । এই সুবিধার অত্যন্ত প্রয়োজন ছিল । এর ফলে ব্লগিংয়ের জনপ্রিয়তা আরো বাড়বে । এবং এর ফলে অন্যান্য ব্লগ সার্ভিসের সঙ্গে ব্লগারের তুলনামূলক বৈশিষ্ট্য আরো বাড়ল ।